প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
সনাতন বিদ্যার্থী সংসদ বায়েজিদ ও হাটহাজারী শাখার সাপ্তাহিক ধর্মচক্র অনুষ্ঠিত।
তন্ময় মালাকার (চট্রগ্রাম প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের চৌধুরীহাটের ঐতিহ্যবাহী শ্মশান কালী মায়ের মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদ বায়েজিদ ও হাটহাজারী শাখার উদ্যোগে আজকের সাপ্তাহিক ধর্মচক্র অনুষ্ঠিত হয়েছে।ধর্মচক্র সম্পাদক হীরা দত্তের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দুই শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। ধর্মচক্রে ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় বক্তারা বলেন, ধর্মচক্রের মাধ্যমে শিক্ষার্থীরা সনাতন ধর্মের নানা দিক সম্পর্কে নতুনভাবে জানতে ও শিখতে পারেন। পাশাপাশি ধর্মীয় জ্ঞানচর্চা, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্র হিসেবেও ধর্মচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিক চক্রবর্তী, হীরা দত্ত, নিশান দত্ত, সৌমিক দেওয়ানজী, শুভ দে রকি সহ বায়েজিদ ও হাটহাজারী শাখার বিভিন্ন সদস্যবৃন্দ।প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে সদস্যরা একত্রিত হয়ে ধর্মীয় বিষয়ে মতামত বিনিময়, আলোচনা এবং জ্ঞানচর্চায় অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ধর্মচক্রের আয়োজন অব্যাহত থাকবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news