প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মেধাবী চিকিৎসক অদিতি সাহা।
দুরন্ত কুমার সাহা (গোপালগঞ্জ প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উদীয়মান বাংলাদেশি চিকিৎসক ড. অদিতি সাহা। স্বপ্নের ক্যারিয়ার শুরুর আগেই তাঁর এমন আকস্মিক প্রয়াণে শিক্ষক, সহপাঠী ও চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।নিহত ড. অদিতি সাহা রাজধানীর জেড. এইচ. সিকদার ওমেনস মেডিকেল কলেজের (জেড-২৩ ব্যাচ) প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।সহপাঠী ও বন্ধুমহল সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ মাস আগেই ড. অদিতি অত্যন্ত কৃতিত্বের সাথে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ইউএসএমএলই’ (USMLE Step 1 & Step 2) সম্পন্ন করে সফলভাবে ‘রেসিডেন্সি ম্যাচ’ পান। যুক্তরাষ্ট্রে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে কাজ শুরু করার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু শিকাগোতে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা তাঁর সেই উজ্জ্বল সম্ভাবনাকে স্তব্ধ করে দেয়।ড. অদিতির বিয়োগে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠী ও চিকিৎসক সমাজ। শোক বার্তায় সহপাঠীরা জানান, "আমরা এক উজ্জ্বল নক্ষত্র ও চমৎকার মনের মানুষকে হারালাম। তাঁর মেধা, কাজের প্রতি নিষ্ঠা ও অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।"চিকিৎসক সমাজ ড. অদিতি সাহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news