প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের হিন্দু কলেজছাত্রী অপহরণ, ৬ দিনেও মেলেনি সন্ধান
||
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মেখল এলাকা থেকে ১৭ বছর বয়সী এক হিন্দু কলেজছাত্রী অপহররণের শিকার হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে। গত ১ আগস্ট ২০২৬ থেকে ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।সূত্র মতে, নিখোঁজ শিক্ষার্থী মনিয়া নাথ অপা (১৭) পূর্ব মেখল এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরিবারের অভিযোগ, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন একজন বিধর্মী যুবক রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, তারা আতঙ্কে রয়েছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা দাবি করেন, মেয়েটিকে দ্রুত উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন। তারা প্রশাসনের কাছে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর নাম মনিয়া নাথ অপা। তিনি একজন কলেজছাত্রী এবং অবিবাহিত। গত ১ আগস্ট সকাল প্রায় ৯টার দিকে হাটহাজারী উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের পূর্ব মেখল এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে অভিযোগ করা হয়েছে। জিডিতে পরিবারের পক্ষ থেকে দ্রুত অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারাও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তারা বলেন, একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি যদি শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জেনে থাকেন, তবে তা নিকটস্থ থানায় অথবা পরিবারের কাছে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে।আরও জানা যায়, অপহরণকারী ঐ মুসলিম যুবকের নাম :তানভীর। ফোন নাম্বার : 01897-763189 ঠিকানা : জোরারগঞ্জ, মিরসরাই।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news