প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২৬’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সবুজ দত্ত,(স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহানগর কার্যালয়ে নবগঠিত ‘সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২৬’-এর নেতাকর্মীদের সাথে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ ও বৈপ্লবিক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর পুরানা পল্টনস্থ জামান টাওয়ারের (লিফট-০৯) কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় হিন্দু মহাজোটের মাননীয় সভাপতি দ্বীনবন্ধু রায়, মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং প্রদীপ পাল সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সম্মেলনকে সফল ও সুশৃঙ্খল করতে এবং সামাজিক সংগঠন হিসেবে তৃণমূল পর্যায়ে ভিত্তি মজবুত করতে সভাপতি ও মহাসচিবের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।সম্মেলন প্রস্তুতি ২০২৬: ২০২৬ সালের সম্মেলন সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত পর্যালোচনা। ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় রাখতে নতুন কমিটির সর্বাত্মক সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার।আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত ‘সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২৬’-এর সব নেতাকর্মীকে অভিনন্দন জানান এবং অর্পিত দায়িত্ব সফলভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news