প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
অভিনেত্রী থেকে সাংসদ: কঙ্গনার হাতের ছাতা ও অনুষঙ্গের দাম জেনে চমকে যাবেন
||
ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলাকালে সংসদ ভবন প্রাঙ্গণে বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডি আসনের সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের উপস্থিতি নতুন করে বেশ চর্চার জন্ম দিয়েছে। সাধারণ অথচ মার্জিত নীল রঙের রেশমি শাড়ি, সাদা ব্লাউজ এবং হালকা রঙের জুতো পরা কঙ্গনাকে দেখতে বেশ বিনম্র লাগলেও, নজর কেড়েছে তাঁর ব্যবহৃাত বিলাসী ফ্যাশন অনুষঙ্গসমূহ। বিশেষ করে তাঁর হাতের ব্যাগ, অভিজাত ঘড়ি এবং বিশেষ নকশার ছাতা নিয়ে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, তাঁর ব্যবহৃত এসব অনুষঙ্গের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৬ লাখ ভারতীয় রুপিতে।সংসদ চত্বরে কঙ্গনার সাজের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ ছিল বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হার্মেসের 'বারকিন' ব্যাগ। টোগো চামড়া দিয়ে তৈরি অত্যন্ত বিরল ও বিলাসবহুল এই ব্যাগটির আনুমানিক মূল্য ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার টাকার সমপরিমাণ। কচি বাছুরের চামড়া থেকে প্রক্রিয়াজাত করা এই টোগো চামড়া অত্যন্ত নরম, স্থায়িত্বশীল এবং আঁচড়-প্রতিরোধী হওয়ার কারণে বিশ্বজুড়ে সমাদৃত। এর পাশাপাশি তাঁর কবজিতে জ্বলজ্বল করছিল ঐতিহাসিক রোলেক্স কোম্পানির 'লেডি-ডেটজাস্ট' মডেলের একটি ঘড়ি। (News copied from- 'হিন্দুস নিউজ') বাদামি ডায়ালের এই স্বয়ংক্রিয় ও পানিনিরোধী ঘড়িটির আনুমানিক দাম ২১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২১ হাজার টাকা। ১৯৪৫ সালে প্রথম চালু হওয়া এই বিশেষ সিরিজের ঘড়িটি চমৎকার কারুকাজ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।একই সাথে কঙ্গনার হাতে দেখা গেছে প্রাকৃতিক উপাদানে নির্মিত 'গুড আর্থ' ব্র্যান্ডের একটি ছাপানো ছাতা। ভারত মহাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছাতাটির বাজারমূল্য প্রায় ৬ হাজার ১০০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০৪ টাকা। সংসদ প্রাঙ্গণে অতি সাধারণ পোশাকের সাথে এসব আন্তর্জাতিক ও বহুমূল্য অনুষঙ্গের এই চমৎকার সমন্বয় যেমন তাঁর অভিজাত রুচির পরিচয় তুলে ধরেছে, তেমনি তা উপস্থিত সবার নজর কেড়ে আলোচনাকে তুঙ্গে তুলেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news