প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
জোরপূর্বক ধর্মান্তর করলেই ৭ বছরের জেল, মহারাষ্ট্রে ঐতিহাসিক আইন কার্যকর
||
আগামী ২৮ আগস্ট ২০২৬ থেকে ভারতের মহারাষ্ট্রে 'ধর্মীয় স্বাধীনতা আইন, ২০২৬' আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। রাজ্যের সব ধর্মের মানুষের ওপর প্রযোজ্য এই আইনটি সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার উভয় কক্ষে পাস হয়েছে এবং সরকার প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে। এই নতুন আইনের অন্যতম প্রধান লক্ষ্য হলো জোরপূর্বক, প্রতারণা, ভয়-ভীতি প্রদর্শন বা অনুচিত প্রভাবের মাধ্যমে ধর্ম পরিবর্তন রোধ করা। আইনের বিধান অনুযায়ী, এসব উপায়ে ধর্মান্তরকরণ একটি জামিনঅযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই কঠোর আইনি ব্যবস্থা শুধুমাত্র জোরপূর্বক ধর্মান্তর রোধে এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য আনা হয়েছে, কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়।অবশ্য, কেউ যদি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে চান, তাহলে আইনটি সম্পূর্ণভাবে তা নিষিদ্ধ করেনি। সেক্ষেত্রে ব্যক্তিকে অন্তত ৬০ দিন আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদন করতে হবে। এছাড়া, ভিন্ন ধর্মে বিবাহের ক্ষেত্রে সন্তানের ধর্মীয় পরিচয় সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা হয়েছে—বিবাহের পূর্বে সন্তানের মায়ের যে ধর্ম ছিল, সন্তানের ওপর মূলত সেটিই কার্যকর হবে। কিছু গোষ্ঠী এই আইন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে বলে আশঙ্কা প্রকাশ ও প্রতিবাদ জানালেও, সরকার সেই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। মহারাষ্ট্র সরকার দৃঢ়ভাবে জানিয়েছে যে, প্রকৃত ধর্মীয় বিশ্বাস রক্ষার্থে এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া মতাদর্শ থেকে মানুষকে মুক্ত রাখতেই এই পদক্ষেপ অপরিহার্য ছিল। 'হিন্দুস নিউজ'-এর বরাত দিয়ে এই খবরটি পাওয়া গিয়েছে। এই আইনটি সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে, যারা দীর্ঘকাল ধরে জোরপূর্বক ধর্মান্তরের শিকার হয়ে আসছিলেন। বাংলাদেশের হিন্দু মহলের অনেকেও এই আইনকে সনাতন অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news