প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মোদিকে দেবতারুপে পূজা ও তুমুল বিতর্ক
||
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনন্য এক পূজার আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সনাতন ধর্মের বহুত্ববাদী ধারা এবং সর্বজনীন সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে হিজড়া ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা প্রধানমন্ত্রীকে সনাতনী রীতিতে আরাধনা করেন। আয়োজনে হনুমানরূপে প্রধানমন্ত্রী মোদির একটি ছবি স্থাপন করে তাঁর নামে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলা হয়। হিন্দুত্ববাদী ভাবাবেগ ও সনাতনী ঐতিহ্যে যেকোনো ব্যক্তিত্বের ইতিবাচক অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করার যে দীর্ঘ পরম্পরা রয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষের এই উদ্যোগকে তারই এক রূপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনুগ্রাহক ও সনাতনীদের সামাজিক সমঅধিকারের লড়াইয়ে রূপান্তরকামীদের এই ভক্তি প্রদর্শন বিশেষ তাৎপর্য বহন করে।অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের বিশিষ্ট সামাজিক নেতা ডাঃ রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজসহ অনেকেই উপস্থিত ছিলেন। সনাতনী মূল্যবোধে প্রতিটি মানুষের আধ্যাত্মিক প্রকাশের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়, যা এই আয়োজনের মাধ্যমে আবারও প্রতিভাত হলো। (News copied from- 'হিন্দুস নিউজ')তবে এই ধর্মীয় আরাধনা ও ভক্তি প্রদর্শনের অনুষ্ঠানটি স্থান নির্বাচনকে কেন্দ্র করে সাময়িক বিতর্কের মুখে পড়ে। প্রেস ক্লাব অব ইন্ডিয়া একটি হল সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দিলেও সেখানে পূজার আয়োজন করায় চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি স্থগিত করে। আয়োজকরা এই স্থানটিকে প্রস্তাবিত 'শ্রী মোদি চালিশা' মন্দিরের প্রতিকী স্থান হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ এক্সে (সাবেক টুইটার) দেয়া বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানায় যে, ধর্মীয় বা বিশেষ কোনো পূজার অনুমোদনের বদলে কেবল সংবাদ সম্মেলনের জন্যই স্থানটি বরাদ্দ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, সমাজের প্রান্তিক এই সনাতনী জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত ভক্তি ও আরাধনার চিত্রটি এখন সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news