প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
খুলনায় স্কুলছাত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা
||
স্কুলের বাথরুমে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণীর শিক্ষার্থী নন্দিতাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনাটি ঘটে। বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলে সম্পূর্ণ খালি হয়ে পড়ে আঙিনা। তবে ক্যাম্পাসের অপর একটি ভবনে নির্মাণ কাজ চলায় শ্রমিকরা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। কাজ শেষে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমের দিকে এগোতেই ভিতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। দরজায় কাউকে লাথি মারার শব্দ পেয়ে সন্দেহের বশে শ্রমিকরা হাতুড়ি এনে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানে তারা হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ছটফট করতে থাকা ওই ছাত্রীকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের পর ডোমরা গ্রামের বাসিন্দা মুক্তি বিশ্বাসের মেয়ে ও উক্ত স্কুলের ছাত্রী নন্দিতা হিসেবে শনাক্ত করা হয়।উদ্ধারকারীরা কোনো বিলম্ব না করে মেয়েটিকে নিকটস্থ ডাক্তার মফিজুর রহমান শাফিনের চেম্বারে নিয়ে যান। চিকিৎসক তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং শারীরিক অবস্থার অবনতি দেখে অবিলম্বে অক্সিজেন সুবিধা নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। চিকিৎসক জানান, মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয়েছিল এবং তার চিকিৎসা চলাকালে অভিভাবকরা এসে পৌঁছালে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে মারাত্মক শারীরিক ও মানসিক আঘাতের কারণে কোনো বক্তব্য দেওয়ার মতো অবস্থায় নেই। (News copied from- 'হিন্দুস নিউজ') এ ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে একটি সপ্তাহের শেষ কার্যদিবসে নির্জন ভবনে যেভাবে শিক্ষার্থীকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, তা সুস্পষ্টভাবে কোনো পরিকল্পিত প্রাণনাশের ষড়যন্ত্র বলে ধারণা করছেন স্থানীয়রা। কারণ শুক্রবারে বিদ্যালয় বন্ধ থাকায় সময়মতো উদ্ধার না হলে মৃত্যু অনিবার্য ছিল। এই ন্যাক্কারজনক ও পাশবিক চক্রান্তের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news