প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
কালিগঞ্জে গভীর রাতে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল
||
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে দীর্ঘদিনের ভোগদখলীয় সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল, সীমানা পরিবর্তন, গাছপালা কাটা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে দফাদার সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ৮০ থেকে ৯০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ফতেপুর গ্রামের বাসুদেব রজক ও রীনা রানী রজকের মালিকানাধীন জমিতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা জমির সীমানা পরিবর্তন করতে গিয়ে ফলজ ও বনজ গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করে। বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারগুলোকে বসতঘরে অবরুদ্ধ করে রাখা হয় এবং জমি দখলের প্রতিবাদ জানালে খুনের হুমকি দেওয়া । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কালিগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম ও আজিবর রহমান নিজেদের মালিকানা দাবি করে ওই জমি দখলের চেষ্টা চালানোর কথা স্বীকার করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') এদিকে এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘু পরিবারটির সদস্যরা। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রভাবশালী মহলের হুমকিতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার ও নিজেদের জীবন নিয়ে শঙ্কিত। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news