প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
সাভারে ২৫ দিন ধরে নিখোঁজ ৫ বছরের শিশু যাদব, দিশেহারা পরিবার
||
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের টোটন কর্মকারের পাঁচ বছরের শিশু সন্তান যাদব কর্মকার দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ জুলাই ২০২৬ সকাল ১০টায় সাভার উপজেলার বনগ্রাম নগরকোন্ডা এলাকা থেকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। ফুটফুটে অবোধ শিশুটিকে হারিয়ে পরিবারটির দিন কাটছে গভীর উদ্বেগ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে।সন্তানের কোনো সন্ধান না পেয়ে আকুল মা অর্চনা রানী গত ২ আগস্ট ২০২৬ সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬৪) দায়ের করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') এ অবস্থায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ ও প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ চেয়েছে অসহায় পরিবারটি। কোনো সহৃদয় ব্যক্তি যদি যাদব কর্মকারের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে পিবিআই মিডিয়া শাখা (০১৩২০০২৭৩০০) অথবা ভিকটিমের পরিবারের (০১৬৮৭১০০০৫৫, ০১৭৫২১৪৯৯৯৫) নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news