প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারকে নৃশংস হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির ডাক হিন্দু মহাজোটের
সবুজ দত্ত,(স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান—আগামী চক্রবর্তী ও আয়ুষ চক্রবর্তীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে দেশের সচেতন ও ধর্মীয় সংখ্যালঘু সমাজ। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ২৬ আগস্ট, বুধবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল ১০:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডকে চরম বর্বরোচিত উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার নিরপেক্ষ ও সুসংহত তদন্তের জোর দাবী জানান। সকল স্তরের বিচারপ্রার্থী ও সাধারণ জনগণকে দলে দলে যোগ দিয়ে এই কর্মসূচি সফল করার জন্য হিন্দু মহাজোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news