প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
স্কুলে হিজাব নয়, বাধ্যতামূলক ইউনিফর্ম: বড় রায় হাইকোর্টের
||
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলারক্ষা ও ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক ঐতিহাসিক রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাক বিধির সঙ্গে হিজাব পরার অনুমতি দেওয়া সম্ভব নয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আত্তারসুয়া এলাকায় অবস্থিত টেগর পাবলিক স্কুলের এক একাদশ শ্রেণির ছাত্রী স্কুলের নির্দিষ্ট পোশাকের ওপর হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। ওই নাবালিকা ছাত্রীর যুক্তি ছিল, হিজাব তার ধর্মীয় অধিকারের অংশ। তবে, আদালত এই যুক্তি খারিজ করে বলেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত পোশাক বিধি মেনে চলা সকলের জন্যই বাধ্যতামূলক। যদি এই পোশাক বিধি সকলের জন্য অভিন্ন, বৈষম্যহীন এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে প্রণীত হয়ে থাকে, তবে কোনো বিশেষ শিক্ষার্থীকে তাতে ছাড় দেওয়া যায় না।হাইকোর্টের বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেওয়ার সময় গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ সামনে এনেছেন। আদালত উল্লেখ করেছে যে, আবদনকারী ছাত্রী আগে কোনো কোনো ক্লাসে হিজাব পরে এসেছে—এই বিষয়টিকে ভবিষ্যতে আইনি অধিকার দাবি করার ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় না। আদালতের পর্যবেক্ষণে ধরা পড়েছে যে, ওই ছাত্রীর দেওয়া পূর্ববর্তী ক্লাসগুলোর ছবি পর্যালোচনায় দেখা গেছে, তিনি ছাড়া আর কোনো ছাত্রী বা এমনকি ওই একই ধর্মীয় সম্প্রদায়ের অন্য কোনো শিক্ষার্থী হিজাব পরতেন না। আদালত এই বিষয়টিকে বিশেষভাবে আমলে নিয়ে সিদ্ধান্ত প্রদান করে যে, স্কুলে হিজাব পরা ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক প্রথা নয়। আদালত দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছে, মেয়েরা স্কুলে হিজাব না পরলে তা তাদের ধর্মকে কোনোভাবেই অবমাননা করে না। (News copied from- 'হিন্দুস নিউজ')শুনানি চলাকালীন আদালত কর্ণাটক হাইকোর্টের ২০২২ সালের একটি মাইলফলক রায়ের কথাও উল্লেখ করে। সেই রায়েও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছিল যে, হিজাব পরা মুসলিমদের জন্য বাধ্যতামূলক কোনো ধর্মীয় প্রথা নয়। এলাহাবাদ হাইকোর্ট বর্তমান মামলার ক্ষেত্রে কর্ণাটক হাইকোর্টের সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত এবং প্রাসঙ্গিক বলে মনে করেছে। বিচারকগণ অভিমত ব্যক্ত করেন যে, স্কুল ইউনিফর্মের মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা এবং একটি সুস্থ, ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা। বিদ্যালয়ের এই উদ্দেশ্যকে সম্মান জানিয়ে কোনো শিক্ষার্থী ধর্মীয় পরিচয় প্রকাশের দাবি নিয়ে ইউনিফর্ম বিধিতে বদল চাইতে পারে না। এই যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমেই হাইকোর্ট ওই ছাত্রীর দায়ের করা মামলাটি খারিজ করে দেয় এবং বিদ্যালয়ের নিয়মকেই অগ্রাধিকার দেয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news