প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে রতন দাস নামে এক হিন্দু ব্যক্তির মৃত্যু
||
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর তিন জেলে আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার নয়াপাড়া সংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চারজন মৎস্যজীবী নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রতন দাস মারা যান। আহত জয়সেন, হৃদয় ও দীননাথকে উদ্ধার করা হয়েছে; তবে বজ্রপাতের তীব্র শব্দে তাঁদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কানে কম শুনছেন। কলমাকান্দা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news