প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বড়হাতিয়া লোকনাথ সেবাশ্রমের শুভ দ্বার উন্মোচন ও বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব আগামী ৪-৫ সেপ্টেম্বর
||
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়ায় উৎসবমুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে দুই দিনব্যাপী এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ভাদ্র (৪ ও ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ), শুক্র ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত বাবা লোকনাথের ২৯৬ তম শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করেই এই আয়োজন। উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে একটি নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন, বিগ্রহ স্থাপন এবং বর্ণাঢ্য প্রার্থনা অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার এবং ধর্মীয় চেতনা জাগ্রত করার লক্ষে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে।অনুষ্ঠানের প্রথম দিন, শুক্রবার, ভোর হতে শুরু হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতায় সাতশত তুলসীদান। এরপর সকাল ১০টায় এক মহান ও পবিত্র ক্ষণে নতুন মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ স্থাপন করা হবে, যা স্থানীয় সনাতনীদের জন্য এক আনন্দের সংবাদ। দুপুরে মহাপ্রসাদ আস্বাদনের পর সন্ধ্যায় বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া শ্রী সনাতন দাশ (নন্দকানন, চট্টগ্রাম) পরিবেশন করবেন বাবার আবির্ভাব উৎসবের অধিবাস কীর্তন। এছাড়া রাতে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় দিন, শনিবার, সকাল থেকেই আবার উৎসবের আমেজ শুরু হবে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে, যেখানে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ। এরপর একে একে অনুষ্ঠিত হবে লোকনাথ বাবার পূজা, মহাপ্রসাদ আস্বাদন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। দিনশেষে থাকছে আরও অনেক আকর্ষণ। রাত ৮টায় কেক কাটা ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে বিশিষ্ট কবিয়াল দীলিপ সরকার ও আশুতোষ চক্রবর্তীর পরিবেশনায় পালা কীর্তন পরিবেশিত হবে। এই পুণ্যময় ২দিন ব্যাপি অনুষ্টানে সকলের সহৃদয় উপস্থিতি একান্ত কামনা করেছেন শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ। (News copied from- 'হিন্দুস নিউজ')লোহাগাড়া সহ আশেপাশের সকল সনাতনীদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে এই অনুষ্ঠান এক মহা মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকরা আশা করছেন। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং সনাতনীদের ঐক্য এবং আধ্যাত্মিক শক্তি প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের এই উদ্যোগ সমগ্র এলাকার সনাতনীদের উৎসাহিত করবে। উৎসবের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news