প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে নিকা ত্রিপুরা নামে এক গৃহবধূ কে হত্যা
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
খাগড়াছড়ি সদর উপজেলার মাইসছড়ি নরেন্দ্র কারবারি পাড়া এলাকায় নিজ বাড়িতে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।নিহতের নাম নিকা ত্রিপুরা (৩০)। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরে প্রবেশ করে নিকা ত্রিপুরাকে হত্যা করে। পরবর্তীতে তার ঘর থেকে টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা জানা গেছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ।জানা গেছে, নিহতের স্বামী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সাধারণ আনসার হিসেবে দায়িত্বে রয়েছেন।এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এলাকায় এ ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।মহালছড়ি নিউজ থেলে তথ্য সংগ্রহীত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news