প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা
||
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার বিশেষ সংগীত সন্ধ্যা। শ্রী চিন্ময়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা। পাশাপাশি প্রকাশ করা হয় বন্যার নতুন সিডি। পাঁচটি শ্রী চিন্ময়ের গান ও পাঁচটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে এক সন্ধ্যায় সুরে সুরে মিলেমিশে গেল দুই ভিন্ন সৃষ্টিশীল জগত। শ্রী চিন্ময়ের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার বিশেষ সংগীত সন্ধ্যা।শ্রী চিন্ময়ের দর্শন, সংগীত ও মানবিকতার চেতনাকে স্মরণ করে আয়োজিত এই সন্ধ্যায় বন্যা নির্বাচিত গান পরিবেশন করেন। উপস্থিত দর্শকরাও উপভোগ করেন তাঁর কণ্ঠের মাধুর্য ও রবীন্দ্রসংগীতের আবেশ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্যার নতুন সিডির প্রকাশনা। অ্যালবামটিতে রয়েছে মোট ১০টি গান। এর মধ্যে পাঁচটি শ্রী চিন্ময়ের রচনা এবং পাঁচটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে অনুষ্ঠানে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিউইয়র্কে বাংলা সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে। শ্রী চিন্ময়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই সংগীত সন্ধ্যা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং সংগীতের মাধ্যমে মানবিকতা, শান্তি ও বিশ্বজনীনতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। পাঁচটি শ্রী চিন্ময়ের গান ও পাঁচটি রবীন্দ্রসংগীত নিয়ে প্রকাশিত নতুন এই সিডি প্রবাসে বাংলা সংগীতের চর্চায় যোগ করেছে নতুন মাত্রা।গানের সুর, দর্শকদের করতালি আর শিল্পীর কণ্ঠে বাংলা সংস্কৃতির আবহে নিউইয়র্কের এই সংগীত সন্ধ্যা হয়ে উঠল স্মরণীয় এক আয়োজন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news