প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ রিনা বালা দে সন্ধান চাই পরিবার
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের ফটিকছড়ির পশ্চিম আন্দার মানিক এলাকা থেকে দীর্ঘ ৫০ দিন ধরে নিখোঁজ রয়েছেন ৫৮ বছর বয়সী এক অসহায় সনাতনী নারী। নিখোঁজ রিনা বালা দে ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের বারই পাড়া এলাকার প্রয়াত বৃষ্টিমোহন দে-এর স্ত্রী। মানসিকভাবে ভারসাম্যহীন এই নারী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনেরা।পরিবার সূত্রে জানা গেছে, আনুমানিক ৫৮ বছর বয়সী রিনা বালা দে প্রায় ৫০ দিন আগে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গায়ের রং শ্যামলা এবং মানসিকভাবে সম্পূর্ণ ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের নাম বা ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। অবিন্যস্ত পোশাক ও অসহায় দৃষ্টির কারণে তাকে সহজেই চিহ্নিত করা সম্ভব। দীর্ঘদিন ধরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পেতে ব্যর্থ হয়েছেন। (News copied from- 'HINDUS NEWS') এই অবস্থায় স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন এবং কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মানবিকতার খাতিরে তথ্য দিয়ে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। নিখোঁজ এই নারীর সন্ধান পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী অথবা সরাসরি পরিবারের মোবাইল নম্বর— 01815-710953 ও 01876-774991-এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news