প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সনাতনীদের নিরাপত্তায় কঠোর বার্তা আইনমন্ত্রীর: ধর্ম পালনে কোনো বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না
||
ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী মঠবাড়ি মন্দিরে আয়োজিত জন্মাষ্টমীর বিশেষ আলোচনা সভা ও শোভাযাত্রায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দেশে ধর্ম পালনে কোনো ধরনের বাধা-বিপত্তি কিংবা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। শুক্রবার সকাল ১০টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। যারা সনাতনীদের নিরাপত্তা বিঘ্নিত করার কিংবা কোনো অপশক্তি হিসেবে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করবে, তথ্য পাওয়া মাত্রই তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনা হবে। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রায় পাঁচ হাজার বছর আগে ধরাধামে অবতীর্ণ হওয়া ভগবান শ্রীকৃষ্ণের অশুভ শক্তি বিনাশের মূল বাণী স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, যেকোনো অন্যায় ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সনাতন সমাজ সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news