প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনাচার দমনের মহান বার্তা নিয়ে লামায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন, ভক্তদের উপচে পড়া ভিড়
||
পার্বত্য জেলা বান্দরবানের লামায় অনাচার-অবিচার দমন করে ধরায় শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পৌর শহরজুড়ে এক বিরাট মহাশোভাযাত্রা বের করা হয়। লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মূল সড়ক, বাজার এলাকা ও বাস টার্মিনাল প্রদক্ষিণ করে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন আর ভক্তদের জয়ধ্বনিতে পুরো পার্বত্য জনপদ মুখরিত হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় সম্প্রীতি ও শ্রদ্ধার এক মিলনমেলায়। সনাতন ধর্মগ্রাথ অনুযায়ী, দ্বাপর যুগের ঘোর অমানিশায় মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল অন্যায় প্রতিরোধ ও মানবজাতিকে রক্ষায়।আজকের দিনে এই মহান আবির্ভাবের শিক্ষা যুগ যুগ ধরে সব জাতির মানুষের ন্যায় ও মৌলিক অধিকার রক্ষার প্রেরণা জোগায়। (News copied from- 'হিন্দুস নিউজ') মহাশোভাযাত্রায় সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আবু তাহের। এছাড়া পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতনী নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিধান দাশ, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ গোপন চৌধুরী, লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও গীতা শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশ, সহ-সভাপতি অলক চৌধুরী, অর্থ সম্পাদক বাসু কর্মকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি টিকলু দাশ, সাধারণ সম্পাদক যীশু দাশ, অর্থ সম্পাদক রাহুল দাশসহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। জন্মাষ্টমী উপলক্ষে হরি মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে গীতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো বৈচিত্র্যময় কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news