প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়ে বাঁচুন’: সনাতনীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
||
রাজধানীর পলাশীতে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে সনাতনীদের নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো সুযোগ নেই। ধর্ম বা সম্প্রদায়ের পরিচয়ে নয়, বরং এ দেশের প্রতিটি নাগরিকের মূল পরিচয় হওয়া উচিত তিনি বাংলাদেশি। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আরও জোর দিয়ে বলেন, সংবিধানে সব ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এবং রাষ্ট্র তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। অতীতে যারা সনাতনী সমাজকে কেবল একটি নির্দিষ্ট দলের 'ভোট ব্যাংক' হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, দেশের সচেতন সনাতনী জনগণ আজ তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে।জন্মাষ্টমীর এই বিশেষ অনুষ্ঠানে ঐতিহ্যগত 'সাম্প্রদায়িক সম্প্রীতি' শব্দটির পরিবর্তে 'ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি' শব্দটি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শব্দ চয়ন যা-ই হোক না কেন, বাস্তব জীবনে সামাজিক শান্তি ও সহাবস্থান নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। (News copied from- 'হিন্দুস নিউজ') সংবিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ধর্মীয় বৈষম্য সহ্য করা হবে না এবং উপাসনালয় স্থাপন ও ধর্মীয় উৎসব উদযাপনের ক্ষেত্রে সবার পূর্ণ স্বাধীনতা থাকবে। সনাতনী সমাজ যেন রাজনৈতিক চালচালের শিকার না হয়ে নিজেদের অধিকারের বিষয়ে সচেতন থাকে এবং রাষ্ট্রীয় সুরক্ষার সুফল পায়, সে বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে বক্তারাও স্পষ্ট করেন যে, রাষ্ট্রকে সব নাগরিকের সমান নিরাপত্তা বিধান করতে হবে এবং জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সংখ্যালঘু মানসিকতা পরিহার করে নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news