প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
দয়াগঞ্জ শিব মন্দিরে হিন্দু যুব মহাজোটের জন্মাষ্টমী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সবুজ দত্ত,(স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের উদ্যোগে রাজধানীর দয়াগঞ্জ শিব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনীভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ওপর মোট ৩০টি বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন সম্বলিত পরীক্ষা নেওয়া হয়। এতে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলসহ ঢাকা মহানগর দক্ষিণ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, কোতোয়ালি থানা, মুগদা থানা, সবুজবাগ থানা এবং গেন্ডারিয়া থানা শাখার নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের উত্তরপত্র মূল্যায়ন করে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ফলাফল প্রকাশ করা হবে। ধর্মীয় ঐতিহ্য, চেতনা ও সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news