প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাতিয়া-সুবর্ণচরের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আলোচনা, সহযোগিতার আশ্বাস মাহবুবুর রহমান শামীমের
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এ সময় নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়।সোমবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি ও হাতিয়া উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক সহদেব রায় এবং সুবর্ণচর উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনতু রায়।সাক্ষাৎকালে হাতিয়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সুবর্ণচর উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তার বিষয়গুলো মাহবুবুর রহমান শামীমের কাছে তুলে ধরেন। বিশেষ করে মন্দির ও শ্মশানের উন্নয়ন, সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।আলোচনা শেষে মাহবুবুর রহমান শামীম হাতিয়া ও সুবর্ণচরের উত্থাপিত বিষয়গুলোতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাহবুবুর রহমান শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়ায় তারা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় তারা ভবিষ্যতেও হাতিয়া ও সুবর্ণচরের বিভিন্ন মন্দির, শ্মশান এবং সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news