প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ হলে বাংলাদেশ হিন্দু মহাজোটের নতুন উদ্যোগ
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের বিশুদ্ধ ও ঠান্ডা পানি পানের সুবিধার্থে বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। জন্মাষ্টমীর দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে ফিল্টারটি স্থাপন করা হয়।বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে স্থাপিত এই ফিল্টারটি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংগঠনটির সম্মানিত সভাপতি শ্রী বিধান বিহারী গোস্বামী।জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিকের সমন্বয়ে এবং হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পানির সুবিধা নিশ্চিত করতে ফিল্টারটি স্থাপন করা হয়। এর মাধ্যমে হলের শিক্ষার্থীরা বিশেষ করে গরমের সময়ে ঠান্ডা ও বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবেন।
এদিকে, স্থাপিত ফিল্টার ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে আজ জগন্নাথ হলে যান বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রনি রাজবংশী এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি জয় রাজবংশী। এ সময় জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক তাদের সঙ্গে ছিলেন। তারা সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে স্থাপিত ফিল্টারটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পানির সুবিধার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সুন্দর শিক্ষাজীবন ও সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news