প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য জাতীয় হিন্দু মহাজোটের ঠান্ডা পানির ফিল্টার প্রদান
||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের সুপেয় ও ঠান্ডা পানির সুবিধার্থে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে একটি ঠান্ডা পানির ফিল্টার প্রদান করা হয়েছে।শিক্ষার্থীদের দৈনন্দিন পানির চাহিদা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ফিল্টার প্রদানকালে জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল উপস্থিত ছিলেন।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও কল্যাণে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।— পলাশ কান্তি দে
জগন্নাথ হলের শিক্ষার্থীদের পানির সুবিধার্থে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই উদ্যোগকে ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news