প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনে মন্দির-মসজিদে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
||
নিজ সংসদীয় আসন ঢাকা-১৭-এর অন্তর্ভুক্ত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের অর্থ তুলে দেন। দেশের সর্বস্তরের সনাতনী ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা এবং ঐতিহ্যগত ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধন আরও সুদৃঢ় করতেই এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে আয়োজিত এই সনাতন ও সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশে সকল সম্প্রদায়ের সমান অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর বিশেষ জোর দেন (News copied from- 'হিন্দুস নিউজ')। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা ও ভাষানটেকসহ বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনের সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news