প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গুনিয়ায় বিষপানের পর হাসপাতালে চিকিৎসাধীন নারীর মৃত্যু
সৌরভ সাহা (রাঙ্গুনিয়া প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষপানের পর নয় দিন চিকিৎসাধীন থাকার পর অঞ্জনা দাশ (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত অঞ্জনা দাশ উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়ার সেবাখোলা বটতল এলাকার সতীশ মাস্টারের বাড়ির কাঞ্চন দাশ(লাল সাধুর) স্ত্রী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন অঞ্জনা দাশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকেলে তার মৃত্যু হয়।এদিকে অঞ্জনা দাশকে ঘিরে এক ব্যক্তির সঙ্গে কথিত পরকীয়ার অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছিল বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ বিষয়কে কেন্দ্র করে তিনি মানসিক চাপে ছিলেন এবং সেই চাপ থেকেই বিষপান করে থাকতে পারেন বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।অঞ্জনা দাশের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আইনগত প্রক্রিয়া ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news