প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
মা হারিয়ে মুসলিম ব্যক্তিকে জড়িয়ে ধরে কাঁদছেন চিন্ময় প্রভু, ‘আলহামদুলিল্লাহ’ লিখে ওমর সানি কি চাইলেন
||
মাতৃশোকে বিহ্বল হয়ে পড়া সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটি আবেগঘন মুহূর্ত বিশ্বমানবতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠে এসেছে। মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এক মুসলিম প্রতিবেশীকে জড়িয়ে ধরে তাঁর অশ্রুসজল কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে দেয়। সম্প্রীতি ও মানবিকতার এই পরম দৃষ্টান্তটি সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ,,, আমি এভাবেই দেখতে চাই।’ তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তাটি নেটিজেনদের হৃদয়ে আলোড়ন তুলেছে।সাম্প্রতিক সময়ে নানা সংকট ও বিভাজনের মধ্যে যখন সনাতনী সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লড়াই অব্যাহত রয়েছে, ঠিক সেই সময়ে এই ছবি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের সহমর্মিতাকে তুলে ধরে। (News copied from- 'हिंदूस न्यूज़') সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক ওমর সানির এই মানবিক অবস্থান সর্বস্তরের মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে। ধর্মীয় পরিচিতির ঊর্ধ্বে গিয়ে মানুষের মৌলিক মানবাধিকার, পারস্পরিক প্রেম এবং অসাম্প্রদায়িক সহাবস্থানের মূল চেতনাকে পুনরুজ্জীবিত করার তাগিদ ফুটে উঠেছে তাঁর অনুসারীদের মন্তব্যে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news