প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি শান্তিনগর পার্থ সারথি একতা সংঘের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে শ্রী শ্রী গণেশ চতুর্থী ২০২৬ পালন
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গণেশ চতুর্থী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি শান্তিনগর শ্রীশ্রী গীতা আশ্রম প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পার্থসারথি একতা সংঘ।প্রতি বছরের ন্যায় এবারও পার্থসারথি একতা সংঘের উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার শান্তিনগর শ্রীশ্রী গীতা আশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে এ উপলক্ষে গত ২৮ আগস্ট ২০২৬, রোজ শুক্রবার শ্রীশ্রী গীতা আশ্রম প্রাঙ্গণে সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে এক বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে যারা রয়েছেন:· আহ্বায়ক: শ্রী সাগর দে· যুগ্ম আহ্বায়ক: শ্রী আপন দেবনাথ, শ্রী অর্ক দে· সদস্য সচিব: শ্রী শিমুল দে · যুগ্ম সদস্য সচিব: শ্রী রাহুল দে, শ্রী অক্ষয় দেব· অর্থ সচিব: শ্রী নিলয় ধর· যুগ্ম অর্থ সচিব: শ্রী রাজ দেষ· সদস্য: শ্রী ঈশান দেবনাথ, শ্রী হৃদয় দেবনাথ, শ্রী বাপন সাহা, শ্রী দ্বীপ সাহা, শ্রী প্রান্ত দে, শ্রী প্রান্ত দাশঅনুষ্ঠান সফল করতে পার্থসারথি একতা সংঘের জুনিয়র সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কর্মযজ্ঞ প্রশংসার দাবি রাখে।পূজা উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news