প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
ওমান রুই সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন
টমাস কান্তি দেবনাথ(ওমান প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করেছে সৎসঙ্গ ওমান রুই কেন্দ্র।বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ (৩০শে ভাদ্র) সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের সকল শ্রদ্ধেয় গুরুভাই ও মমতাময়ী মায়েদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিনের শুরুতে ভোর ৫টায় উষা কীর্তন এবং ৫টা ৫৬ মিনিটে সম্মিলিত প্রাতঃকালীন প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৫ মিনিটে আবির্ভাব মুহূর্ত ঘোষণা করা হয়। এরপর নাম ধ্যান, পবিত্র গ্রন্থ পাঠ, সঙ্গীত, ভজন, কীর্তন ও যাজনের আয়োজন করা হয়।সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সম্মিলিত সন্ধ্যাকালীন বিনীত প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে রাত ৭টা ৩০ মিনিটে সৎসঙ্গ, নামধ্যান, পবিত্র গ্রন্থ পাঠ, সঙ্গীত, ভজন, কীর্তন ও যাজন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন শেষে রাত ৯টায় প্রসাদ সেবন (ভাণ্ডারা) অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সৎসঙ্গের ভক্ত ও অনুসারীদের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহ বিরাজ করে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news