প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ হিন্দু তরুণী রুপা দাস, উদ্ধারের দাবিতে ভাইয়ের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক ||
নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে হিন্দু তরুণী রুপা দাস (১৫)। তাকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত চত্বরে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন তার বড় ভাই সবুজ দাস।এ সময় সবুজ দাসের হাতে ছিল নিখোঁজ বোন রুপা দাসের ছবি ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে তিনি বোনকে দ্রুত উদ্ধারের দাবি জানান।পরিবারের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুপা দাস নিখোঁজ হন। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার ভাই সবুজ দাস। নিখোঁজ রুপা মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।রুপা নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নয় দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।আদালত চত্বরে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সবুজ দাস তার বোনের সন্ধান ও উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
রুপা দাস কোথায় রয়েছেন এবং তার নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে নিখোঁজ কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news