প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে জিপ খাদে পড়ে নিহত ১
অপু চন্দ্র দে , খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||
খাগড়াছড়ির আলুটিলা এলাকার সাপমারা নামক স্থানে মালবাহী জীপ খাদে পড়ে চন্দন দত্ত নামে এক জীপ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে ধারনা করা যাচ্ছে আজ খাগড়াছড়ি থেকে মালামাল নিয়ে মাটিরাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে সাপমারা এলাকায় পৌঁছালে জীপটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাকা স্লিপ করে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক চন্দন দত্তের মৃত্যু হয়।খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news