প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে ৪ পিতলের মূর্তি চুরি
হেমন্ত দাস, সিনিয়র রিপোর্টার ||
শরীয়তপুরে নিজ গৃহের পারিবারিক মন্দির থেকে ঐতিহ্যবাহী চারটি সনাতনী দেব-দেবীর পিতলের বিগ্রহ চুরির এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। সোমবার সকালে শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচর এলাকায় সনাতন ধর্মাবলম্বী অশোক কুমার দের বাড়ির মন্দিরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মূল্যবান প্রতিমাগুলোর মধ্যে রয়েছে শ্রীশ্রী দুর্গা, গণেশ, লক্ষ্মী ও ভগবানের মূর্তি। একটি অসাম্প্রদায়িক দেশের ধর্মীয় সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের উপাসনালয়ে প্রতিনিয়ত এ ধরনের নিরাপত্তাহীনতা এবং চুরির ঘটনা স্থানীয় ধর্মপ্রাণ ভক্তদের মনে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা যার যার কাজে বাইরে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা মন্দিরে প্রবেশ করে। (News copied from- 'হিন্দুস নিউজ') বিকেলে ভক্তরা পূজা অর্চনার জন্য মন্দিরে প্রবেশ করলে বিগ্রহগুলো গায়েব দেখতে পান এবং পরবর্তীতে বিষয়টি পালং মডেল থানা পুলিশকে জানানো হয়। সিসিটিভি ফুটেজে লাল গেঞ্জি পরা এক সন্দেহভাজন যুবককে মন্দিরে প্রবেশ করতে দেখা গেলেও এখন পর্যন্ত অপহৃত বিগ্রহগুলো উদ্ধার কিংবা অপরাধীকে আটক করতে পারেনি প্রশাসন। স্থানীয় সনাতনী সমাজ দ্রুততম সময়ে প্রতিমাগুলো উদ্ধার এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news