প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
শারদীয় দুর্গাপূজায় সরকারের ৫ দিনের 'ছুটি নাটকে' ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়
নিজস্ব প্রতিবেদক ||
শারদীয় দুর্গোৎসবে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা নিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালানো হলেও একে সরকারের এক ধরনের 'কৌশলী মেধা' ও 'প্রচারণামূলক চালাকি' বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সনাতনী সম্প্রদায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি মিলছে বলে ফলাও করে প্রচার করা হলেও বাস্তবের সাথে মূল ধর্মীয় উৎসবের ছুটি উদযাপনের কোনো মিল নেই বলে দাবি তুলেছেন দেশের মানবাধিকার ও সংখ্যালঘু অধিকার রক্ষায় সোচ্চার প্রতিনিধিরা।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০ ও ২১ অক্টোবর পূজার পূর্বনির্ধারিত ছুটি ছিল এবং ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। (News copied from- 'হিন্দুস নিউজ') সরকারের এই হিসাবকে কেন্দ্র করে দেশের প্রচারমাধ্যমগুলো টানা ৫ দিনের অবকাশের খবর ছড়িয়ে দিলেও এর নেপথ্যের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতনী সম্প্রদায়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও বক্তব্য তুলে ধরে প্রতিনিধিরা বলেন, "বাংলাদেশে যে সূক্ষ্ম বা মেটিকুলাস পদ্ধতিতে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হয়, সেই কৌশলী মেধার কাছে আইনস্টাইন, পাণিনি, চরক কিংবা সুশ্রুত—সবাই যেন ফেল। সারাবিশ্বের কাছে এমন ভাব সৃষ্টি করা হলো যেন দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেওয়া হয়েছে! অথচ বাস্তবে পূজার প্রকৃত ছুটি দেওয়া হয়েছে মাত্র ২ দিন, ৫ দিন নয়।"উৎসবের এই ছুটির হিসাব বিশ্লেষণ করে তারা আরও বলেন, ২০ ও ২১ অক্টোবর পূজার ছুটি হলেও ২২ অক্টোবরের ছুটিটি আসলে কোনো প্রকৃত ছুটি নয়। কারণ, সরকার শর্ত দিয়েছে যে ওই এক দিনের অতিরিক্ত ছুটির বিনিময়ে পরবর্তী কোনো এক সপ্তাহে সরকারি কর্মচারীদের এক দিন অতিরিক্ত অফিস করে তা সমন্বয় করতে হবে। ফলে এটি আদতে এক প্রকার 'ধার করা ছুটি'। তাছাড়া ২৩ ও ২৪ অক্টোবরের ছুটি সরকারি কর্মচারীদের সাধারণ সাপ্তাহিক ছুটির অংশ, যার সাথে দুর্গাপূজার কোনো সম্পর্কই নেই। মানবাধিকার ও হিন্দু অধিকারকর্মীদের মূল ক্ষোভের জায়গা হলো—সরকারি কর্মচারীদের সাপ্তাহিক বন্ধের সাথে টানা ৫ দিনের ছুটি মেলানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সনাতনীদের পূজার সুবিধার জন্য নয়। যদি সত্যিই দুর্গাপূজার প্রতি সম্মান রেখে ছুটি দেওয়া হতো, তবে পূজার মূল আচার-অনুষ্ঠান অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে ছুটি ঘোষণা করা হতো; অথচ ওই গুরুত্বপূর্ণ তিন দিনই সবকিছু খোলা থাকছে! অন্যদিকে দেশের বিশাল অংশের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য বৃহস্পতিবার ও শনিবার একইভাবে অফিস খোলা থাকছে। সনাতনীদের মতে, মাত্র ২ দিন ছুটি দিয়েও কৌশল অবলম্বন করে 'পাঁচ দিন ছুটি' বলে প্রচার করার এই বুদ্ধির কাছে স্বয়ং আইনস্টাইনের বুদ্ধিও হার মানবে। ৫ দিনের পূজায় ভক্তদের প্রকৃত অংশগ্রহণের অধিকার ও মৌলিক চাহিদাকে উপেক্ষিত রেখে কেবল প্রচারণার ফানুস ওড়ানো কতটুকু সঙ্গত, তা নিয়ে এখন সনাতনী সমাজের ভেতরে জোরালো প্রতিবাদ উঠছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news