প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
বিমানে সহ-পাইলটের ছুরি হামলা: ১৮০ যাত্রীর ‘জীবন বাঁচানো’ সেই পাইলট ‘ভারতীয়’
নিজস্ব প্রতিবেদক ||
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইটের ককপিটে সহ পাইলটের ছুরিকাঘাতে আহতাবস্থাতেও তাকে প্রতিহত করে যাত্রীদের সাবধান করা প্রধান পাইলট একজন ভারতীয় বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে দাবি করা হয়, মাঝআকাশে ককপিটে তুমুল মারামারির সময় সহকারী পাইলটের সাবোটাজ চেষ্টা ব্যর্থ করে দেওয়া সেই ‘বীর’ পাইলট একজন ভারতীয়। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। কো-পাইলটের আক্রমণ প্রতিহত ও বিমানের যন্ত্রাংশ অকেজো করে তা ধ্বংসের চেষ্টা তিনি রুখে দিয়েছেন।ক্যাপ্টেন স্মিত মাচ্ছার এর মাধ্যমে বিমানটিতে ১৮০ জন যাত্রীর জীবন রক্ষা করেন।তবে বিবিসির খবরে বলা হয়েছে, হামলাকারী কো-পাইলট ও মূল পাইলট দুজনই ওমানের নাগরিক। বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণের পর হামলাকারী কো-পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আহত পাইলটকে নেওয়া হয়েছে হাসপাতারে। তবে তার পরিচয় দেওয়া হয়নি।এনডিটিভির খবরে বলা হয়, সংঘর্ষের সময় কো-পাইলটের ছুরিকাঘাতে রক্তে ভেসে যান ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার হওয়া যাত্রীরা তাকে ‘বীর’ বলে অভিবাদন জানাচ্ছেন।কথা বলতে কষ্ট হতে থাকা ওই পাইলটকে যাত্রীরা বলছিলেন, আপনি পুরো বিমানটি বাঁচিয়েছেন, আপনি দুর্দান্ত কাজ করেছেন.মাঝ আকাশে এই সংঘর্ষের কারণে প্রথমে বিমানটি ছিনতাই হওয়ার আশঙ্কা তৈরি হলেও দ্রুত তা নাকচ করা হয়। পরবর্তীতে বিমানে যাত্রী হিসেবে থাকা আরেকজন পাইলট দ্রুত ককপিটের নিয়ন্ত্রণ নেন। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়ে বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যান তিনি।কে এই ক্যাপ্টেন মাচ্ছার?এনডিটিভি বলছে, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার গত চার বছর ধরে আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইনসে কর্মরত ছিলেন। এর আগে তিনি টানা দশ বছর ভারতের স্পাইসজেট এয়াললাইনসে কাজ করেছিলেন।তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, বোয়িং ৭৩৭ বহরে ক্যাপ্টেন মাচ্ছারের ১৩ বছরেরও বেশি বাণিজ্যিক উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘লাইন ট্রেইনিং ক্যাপ্টেন’ হিসেবেও ব্যাপকভাবে অভিজ্ঞ। তার ৯ হাজার ৭৫০ ঘণ্টারও বেশি উড্ডয়নের রেকর্ড রয়েছে।ক্যাপ্টেন মাচ্ছার ২০১১ সালে স্পাইসজেটে যোগ দেন। ভারতের এই বাজেট এয়ারলাইন্সে লাইন ট্রেইনিং ক্যাপ্টেন ও সিনিয়র কমান্ডারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২২ সালের জুনে তিনি স্পাইসজেট ছেড়ে ‘ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন’ হিসেবে ফ্লাইদুবাইয়ে যোগ দেন।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক ভিডিও বার্তায় বলেছেন, বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় এক পাইলট বিমানে ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টা করেন। ক্যাপ্টেন মাচ্ছার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন মাচ্ছার মাটিতে পড়ে আছেন এবং তার মুখ ও হাত রক্তে ভেসে যাচ্ছে।নেতানিয়াহু বলেন, “ফ্লাইট চলাকালীন বিমানটি ইসরায়েলের দিকে এগোতে থাকলে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন এবং সবাইকে নিয়ে বিমানটি ক্র্যাশ করার চেষ্টা করেন। তবে এক কেবিন ক্রু ও এক যাত্রী ককপিটের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্ত কো-পাইলটকে কাবু করতে সক্ষম হন।ককপিটে হাতাহাতি ও সংঘর্ষের দুই মিনিটের মধ্যে বিমানটি ১৭ হাজার ৪০০ ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news