প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সনাতন পার্টি - বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
টমাস কান্তি দেবনাথ, সিনিয়র রিপোর্টার ||
গত ০২ অক্টোবর, ২০২৬ খ্রি., শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে "বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের সার্বিক ঐক্য, জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিতকরণে রাষ্ট্রের করণীয়" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এবং সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী।উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সু,মহান অতিথি: মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি শ্রী সজিব সিংহ (রুবেল)মান্যবর অতিথি: জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী মিলন শর্মাপ্রধান বক্তা বিএসপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় বিশেষ অতিথি:বিএসপি আন্তর্জাতিক শাখার সহ-সভাপতি শ্রী টমাস দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী জুয়েল দাশ জিতু, ফেনী জেলা সভাপতি শ্রী সুশান্ত শর্মা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী প্রণবানন্দ মহারাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ চন্দ্র দাশ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী টনি মল্লিক, লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী পিটন কর্মকার।মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মিঠুন নিলয় দাশ। চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পন্ডিত শ্রী শুভ ভট্টাচার্য তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর দাশ সহ চান্দগাঁও, চকবাজার, সদরঘাট, বন্দর, বাকলিয়া, কোতোয়ালী, আকবরশাহ সহ বিভিন্ন থানা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এদেশের মাটি ও সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সনাতনীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার সাম্প্রদায়িক হামলা ও বৈষম্য রোধ করা এবং সংবিধানে প্রদত্ত সম-অধিকার বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বক্তারা সনাতনী সমাজের সার্বিক ঐক্য সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং নিম্নোক্ত দাবি উত্থাপন করেন: ১.সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর দ্রুত মুক্তি ২. সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন।৩. দুর্গাপূজা সহ সকল ধর্মীয় উৎসবে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করা।৪. সনাতনী সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন।পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সনাতনী ঐক্য গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news