প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরে মন্দিরের গ্রিল কেটে গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী চুরি
নিজস্ব প্রতিবেদক ||
পিরোজপুরে শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রম কৃষ্ণনগর মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে গোপাল বিগ্রহসহ মন্দিরের বিভিন্ন পূজার সামগ্রী ও কীর্তনের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা গোপাল বিগ্রহসহ পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং কীর্তন সামগ্রী নিয়ে যায়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মন্দিরে চুরির ঘটনা জানাজানি হয়।মন্দিরের বিগ্রহসহ ধর্মীয় উপকরণ চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন তারা।এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news