প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ভোলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ, হিন্দু স্বর্ণকারকে ঘিরে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক ||
ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক হিন্দু স্বর্ণকারকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্বর্ণকারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্যাংকের হাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।এদিকে, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দের শান্ত থাকার পাশাপাশি গুজব বা যাচাইহীন তথ্যের ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।তবে ওই স্বর্ণকার সত্যিই এমন কোনো মন্তব্য করেছেন কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য ও তদন্তের অগ্রগতি পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news