প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বৃদ্ধাশ্রমে বস্ত্র উপহার দিল সনাতন প্রবাসী মহাসংঘ
নয়ন চন্দ্র শীল, নোয়াখালী জেলা প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার টিক্কারচর শিবশংকর বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণদের মধ্যে বস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিটি সংগঠনটির ২১তম মানবিক কার্যক্রম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘের সভাপতি তপন কুমার হাওলাদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘের সাধারণ সম্পাদক পীযূষ দাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের প্রচার সম্পাদক প্রান্ত রায়, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র শীল, সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল এবং বাংলাদেশ সনাতন স্বেচ্ছাসেবক মহাসংঘের নির্বাহী সভাপতি পীযূষ বর্ধন। এ ছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সনাতন মহাসংঘের সাবেক আহ্বায়ক হৃদয় মজুমদার।*বক্তব্যের বিশেষ অংশ গুলো এখানে দিয়েন*বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের প্রতিনিধি দলের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি ক্লিনটন সরকার (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক অন্তর চন্দ্র দাস তাঁদের পৃথক বক্তব্যে মানবিক উদ্যোগটির প্রতি সমর্থন জানান। তাঁরা বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি তাঁদের ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট রয়েছে। শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও প্রবীণ মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।সংগঠনটির এ উদ্যোগে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রতিফলিত হয়েছে। ‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’—এই স্লোগানকে ধারণ করে মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news