প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় সনাতন প্রবাসী মহাসংঘের ২১তম মানবিক কার্যক্রমের ৩য় ধাপ সম্পন্ন হয়
নয়ন চন্দ্র শীল, নোয়াখালী জেলা প্রতিনিধি ||
রোববার সাতক্ষীরায় অসহায় ও প্রবীণদের মাঝে বস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। সংগঠনটির অর্থায়নে এবং বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের ২১তম মানবিক কার্যক্রমের তৃতীয় ধাপের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি ক্লিনটন সরকার (বিপ্লব) বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বস্ত্র উপহার কর্মসূচি আমাদের ক্ষুদ্র মানবিক প্রয়াস। প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট রয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।” এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতি প্রণব চন্দ্র ভৌমিক বলেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অন্তর চন্দ্র দাস বলেন, বস্ত্র উপহার কর্মসূচির মাধ্যমে অসহায় ও প্রবীণ মানুষের মুখে কিছুটা আনন্দ তুলে দেওয়ার প্রত্যাশা তাঁদের। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয় বলেও তিনি উল্লেখ করেন।সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দীপক দত্ত (দীপু) বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি মানবতা, ভালোবাসা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনারও প্রতীক। একটি নতুন বস্ত্র অসহায় মানুষের কাছে উৎসবের আনন্দ, সম্মান ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।এদিকে, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক তরুণ চন্দ্র দাস বলেন, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের সঙ্গে তাঁদের জেলা শাখার এটি প্রথম যৌথ কার্যক্রম। একই সঙ্গে এটি তাঁদের জেলা শাখার প্রথম বস্ত্র বিতরণ কর্মসূচি। এ উদ্যোগে অংশীদার করার জন্য প্রবাসী মহাসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নবগঠিত কমিটির সদস্যদের জন্য সবার আশীর্বাদ কামনা করেন, যাতে ভবিষ্যতেও তাঁরা মানুষের পাশে দাঁড়াতে পারেন।আয়োজকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ ধর্মীয় উৎসবের আনন্দকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের বার্তাও তুলে ধরেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news