প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
মণ্ডপে মণ্ডপে মশারি টাঙিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে সনাতনীরা
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে বইছে উৎসবের আমেজ। দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপেগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষ।বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষ নিজ দায়িত্বে রাত জেগে পাহারা দিচ্ছেন। অনেকে খোলা মাঠ বা মণ্ডপ চত্বরে মশারি টাঙিয়ে রাত কাটাচ্ছেন।স্থানীয়রা জানান, নির্ভয়ে ও আনন্দের সাথে উৎসব উদযাপন করতেই তারা নিজ উদ্যোগেই এই পাহারার ব্যবস্থা করেছেন।এ বিষয়ে ডোমার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, পূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবে ডোমার উপজেলার প্রতিটি মণ্ডপে কড়া নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নির্ভাবনায় এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় একটি নিরাপদ, আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news