প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
জবির হিন্দু শিক্ষার্থীদের ইসলাম গ্রহণ না করলে ভয়ংকর পরিণতির হুমকি
নিজস্ব প্রতিবেদক ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু শিক্ষার্থীদের উদ্দেশে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ও ভয়ংকর পরিণতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে এ ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী গোলাম রাব্বি নামের একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লেখা হয়েছে, “দাদাদের বলবো সময় থাকতে ইসলামের প্রবেশ করো, আমরা তোমাদের দ্বীনের দাওয়াত দিচ্ছি। অথবা এর পরিণাম অত্যান্ত ভয়ংকর হবে।”পোস্টটির শেষে গোলাম রাব্বি, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়—এমন পরিচয় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সনাতনীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো ব্যক্তিকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া কিংবা ধর্ম পরিবর্তন না করলে ভয়ংকর পরিণতির হুমকি দেওয়া ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো মুক্তবুদ্ধি ও সহনশীলতার পরিবেশে এ ধরনের বক্তব্যের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।লআরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি চর্চা, পরমতসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্থান। সেখানে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্দেশে এ ধরনের উসকানিমূলক বক্তব্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকার-সংক্রান্ত স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, যা আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার অধীন। ফলে ধর্মীয় বিশ্বাসের কারণে কাউকে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে হিন্দুসহ সব সংখ্যালঘু শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক আচরণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news