প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম প্রতিনিধি ||
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। তিনি বলেন, এ বছর চট্টগ্রাম জেলার আওতাধীন ১৬ উপজেলা ও পৌরসভাসমূহে সর্বমোট ২২৭৪টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পরিষদের উদ্যোগে গত ১০ অক্টোবর চন্ডীতীর্থ মেধস আশ্রমে মহালয়া উদ্যাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূর্জা শুভ উদ্বোধন করা হয়। সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব জাতীয় উৎসবে লাভ করেছে। চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে ঘোষিত নির্দেশনাগুলো হলো ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্বিকভাবে মায়ের পূজার্চ্চনা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ম-পে প্রতিমা স্থাপন থেকে পূজা সমাপ্তি পর্যন্ত স্বউদ্যোগে নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। পূজা চলাকালীন পূজাম-পে নারী ও পুরুষদের পৃথক যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করা। সন্দেহভাজন দর্শনার্থীদের দেহ তল্লাশি করা। ভক্তিমূলক সঙ্গীত ব্যতীত অন্য কোন গান-বাজনা থেকে বিরত থাকা। প্রতিটি ম-পে সিসিটিভি ক্যামেরা আওতায় থাকতে হবে। গুজবে বিভ্রান্তি না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ, এবং ৯৯৯ যোগাযোগ করতে হবে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখা। প্রতিটি মন্ডপে ছবিযুক্ত আইডি কার্ডধারী স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি জেনারেটর সহ ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। আমাদের দাবীসমূহ :- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারদিনের সাধারণ ছুটি ঘোষণা। দেশের সকল উপজেলায় সরকারী উদ্যোগে একটি করে মডেল মন্দির নির্মাণ করা। বিশেষ প্রকল্পের মাধ্যমে চন্ডীতীর্থ মেধস আশ্রমের উন্নয়ন চাই। দক্ষিণ কাট্টলী বঙ্গোপসাগর তীরবর্তী সুপ্রাচীন রানী রাসমনি বারুনীঘাট তথা সমুদ্র তীর্থ সংস্কার ও উন্নয়নে সরকারীভাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করা। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর চাই। সংখ্যালঘু কমিশন গঠন ও সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়নে জটিলতা নিরসন চাই। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, সহ-সভাপতি সুনীল ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অলক মহাজন, যুগ্ম সম্পাদক বিশ^জিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী, অর্থ সম্পাদক দীপক তালুকদার, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ, নিউটন সরকার, হরিপদ চৌধুরী বাবুল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news