প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
উজিরপুরে হিন্দু পরিবারের বাড়িতে হামলা, প্রধান অভিযুক্ত মোতাহার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
দুর্গাপূজা এলেই কি হিন্দুদের ওপর হামলার আতঙ্ক বাড়ে? বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামে একটি হিন্দু পরিবারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ভূমিদস্যু মোতাহার মল্লিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, হাবিবপুর গ্রামে ওই হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালান মোতাহার মল্লিক ও তাঁর সহযোগী জসিম, জাহিদ এবং ছুটিতে থাকা সেনাসদস্য রাব্বি। হামলায় পরিবারের এক নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পরও বাড়ির নারীদের হুমকি দেন রাব্বি মল্লিক। পুলিশের উপস্থিতিতে এমন হুমকির অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।এদিকে, এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে প্রধান অভিযুক্ত মোতাহার মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযোগে নাম আসা অন্যদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দুর্গাপূজার সময়ে এমন হামলার অভিযোগ জনমনে উদ্বেগ তৈরি করেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news