প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
টমাস কান্তি দেবনাথ, সিনিয়র রিপোর্টার ||
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাগো হিন্দু পরিষদ (JHP) চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে শারদ উপহার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন।বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী, মাননীয় ট্রাস্টি শ্রীযুক্ত রাজীব ধর তমাল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল এবং কারা পরিদর্শক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস।এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাগো হিন্দু পরিষদ (JHP) চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মাসহ সংগঠনের নিবেদিতপ্রাণ নেতাকর্মী ও সারথীদের সার্বিক উপস্থিতি, সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news