প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ে পূজা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হিন্দু কিশোরী নিহত
নিজস্ব প্রতিবেদক ||
ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে।জানা যায়, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি নাইট কোচ ২৯ মাইল বাজার এলাকায় এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেতু রায়ের মৃত্যু হয়।নিহত সেতু রায়ের বাড়ি বড় ভবানী এলাকায়। তার বাবার নাম জিতেন রায়। পূজা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় কিশোরীটি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news