প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সেবক কলোনী হরিজন পল্লীতে কারাভোগকারী সনাতনীদের পরিবারের মাঝে দুর্গাপূজার উপহার বিতরণ
সবুজ দত্ত, জেলা প্রতিনিধি ||
চট্টগ্রাম, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সেবক কলোনী হরিজন পল্লীতে কারাভোগকারী সনাতনীদের পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সঙ্গে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শনিবার এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।‘সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টার’ (SRITDC)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘সনাতনী ফাউন্ডেশন’, ‘সনাতনী অধিকার আন্দোলন’ এবং ‘বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি’ (BMRP)।অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতির শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। উৎসবের আনন্দ থেকে কোনো পরিবার যেন বঞ্চিত না হয়, সে প্রত্যাশা থেকেই তাঁদের এ উদ্যোগ।অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যদের মামলার অগ্রগতি, আইনি জটিলতা এবং তাঁদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার এবং সনাতনী ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় গীতা স্কুল, সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি এবং সনাতনী টিভি, সনাতনী নিউজ ২৪ ও সনাতনী বিনোদন টিভির সম্পাদক ও প্রকাশক প্রসেনজীৎ কুমার হালদার।তিনি ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং তাঁদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনীতিক ও সমাজকর্মী মিটুল দাশ গুপ্ত, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান গবেষক দেবব্রত সরকার, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ এবং আইনবিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী।এ ছাড়া বান্ডেল হরিজন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক অমর দাশসহ স্থানীয় সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন।অনুষ্ঠানের শেষপর্বে কারাভোগকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রয়োজন অনুযায়ী আইনি ও সামাজিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।আয়োজকদের প্রত্যাশা, পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির চর্চার মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news