প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে একা মেসে শাবিপ্রবি শিক্ষার্থী অভিজিৎ, দুই দিন পর মিলল ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক ||
সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট নগরীর বাগবাড়ি আখড়া গলিতে অবস্থিত একটি মেস থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতনী শিক্ষার্থী অভিজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অভিজিতের বাড়ি সিলেটের গোয়ালাবাজার এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের ছুটিতে মেসের অন্যান্য সহপাঠী ও রুমমেটরা নিজ নিজ বাড়িতে চলে যান। ফলে মেসের কক্ষে অভিজিৎ একাই অবস্থান করছিলেন। গত দুই দিন ধরে তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। আশপাশের লোকজন বারবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। (News copied from- 'হিন্দুস নিউজ')খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে তারা বন্ধ দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে অভিজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একজন মেধাবী সনাতনী শিক্ষার্থীর এভাবে অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news