প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
কলকাতার বুকে এ কোন রহস্য! লোহার শিকলে কেন বেঁধে রাখা হয় মা কালীকে?
নিজস্ব প্রতিবেদক ||
কলকাতার দক্ষিণ অঞ্চলের চেতলা বাজার সংলগ্ন ১৯ নম্বর চেতলা হাটে অবস্থিত এক প্রাচীন ও রহস্যঘেরা ডাকাত কালীমন্দির যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে গভীর ভক্তি ও বিস্ময়ের এক অনন্য তীর্থক্ষেত্র হিসেবে সমাদৃত। এই মন্দিরের সবচেয়ে আকর্ষনীয় ও ব্যতিক্রমী দিক হলো এখানকার সুউচ্চ কালীপ্রতিমাকে মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় যা শতাব্দী প্রাচীন লোকবিশ্বাস ও ভক্তিমার্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় প্রবীণ ও ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানকার দেবী অত্যন্ত চঞ্চল এবং অতীতে নাকি তিনি নিজ পায়ে চলাফেরা করতেন সেই অলৌকিক ধারণার বশবর্তী হয়েই মূলত বিগ্রহকে শিকলে বেঁধে রাখার এই অদ্ভুত প্রথা চলে আসছে। এই পবিত্র মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে তারকেশ্বরের দুই কুখ্যাত ডাকাত নীলু ও ভুলুর নাম যাদের সূত্রে জড়িয়ে আছে বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক অমর অধ্যায়। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী একসময়ে সাধিকা সারদা দেবী তারকেশ্বর যাওয়ার পথে ওই দুই ডাকাতের হাতে বন্দি হয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তাঁরা দেবীর মাঝে স্বয়ং মা কালীর দিব্যরূপ দর্শন করে তাঁকে সসম্মানে মুক্তি দেন এবং সেই থেকেই এই মন্দিরের সাথে সারদা দেবীর পবিত্র যোগসূত্রের কথা লোকমুখে প্রচলিত হয়ে আসছে। যদিও সুনির্দিষ্ট প্রামাণিক তথ্যের অভাবে মন্দিরটির সঠিক প্রতিষ্ঠার কাল কিংবা প্রতিষ্ঠাতা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না তবুও ইতিহাস ও লোকবিশ্বাসের এক অপূর্ব সংমিশ্রণে গড়ে ওঠা চেতলার এই ডাকাত কালীমন্দির যুগ যুগ ধরে সনাতন ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ দর্শনার্থীদের মনে গভীর কৌতূহল ও আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। দক্ষিণ কলকাতার এই দর্শনীয় ও পবিত্রপীঠস্থানে পৌঁছানো অত্যন্ত সহজ কারণ মেট্রোয় কালীঘাটে নেমে অথবা গড়িয়ার দিকে যাওয়া যেকোনো বাসে রাসবিহারীতে নেমে সহজেই অটোর মাধ্যমে এই মন্দিরে পৌঁছে যাওয়া সম্ভব। News copied from- 'হিন্দুস নিউজ' সনাতনীদের অধিকার ও সকল জাতির মানবাধিকার রক্ষায় আমাদের এই প্রয়াস সর্বদা অবিচল থাকবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news