প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মীরসরাইয়ে কলেজে যাওয়ার পথে নিখোঁজ এইচএসসি শিক্ষার্থী পার্থ চন্দ্র নাথ, সন্ধান চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পার্থ চন্দ্র নাথ নামে এক এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সকাল ১১টার দিকে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।নিখোঁজ পার্থ চন্দ্র নাথ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের রজনী মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম কালু নাথ, যিনি পেশায় একজন গাড়িচালক। পার্থ মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পার্থ। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।কোনো হৃদয়বান ব্যক্তি পার্থ চন্দ্র নাথের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের পক্ষ থেকে নিচের মুঠোফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৮৩৮২৪৫৫৮৬
০১৮২৭৪৩২৩৭৮
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news