প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া বাজারের ঐতিহ্যবাহী কালী ও শনি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক ||
সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কালী মন্দির ও শনি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে চোরেরা মন্দিরের দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা সমস্ত টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ০৭ টা থেকে রাত ০৮ টার ভেতর এক সময়ে সংঘবদ্ধ চোরের দল সরুলিয়া বাজারের কালী মন্দির এবং পাশ্ববর্তী শনি মন্দিরের দানবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। রাত ০৮ টার পর মন্দির কমিটির লোকজন মন্দিরে এসে দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মন্দির কমিটির এক সদস্য জানান, "এটা শুধু চুরি নয়, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। দেবতার নামে ভক্তরা যে টাকা দান করে, সেই টাকাও চোরেরা ছাড়লো না। আমরা এর কঠোর বিচার চাই।"এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"পরপর সরুলিয়া এলাকায় স্কুলের বিদ্যুতের তার চুরি ও মন্দিরের দানবাক্স চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, রাতে পুলিশের টহল জোরদার করা হোক এবং দ্রুত চোর চক্রকে গ্রেফতার করা হোক।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news